জমকালো আয়োজনে আজ শুরু পিএসএল

অনলাইন ডেস্ক
জমকালো আয়োজনে আজ থেকে শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। আর এই আসরটি চলবে আগামী ১৮ মে পর্যন্ত। এবারের আসরের প্রথম ম্যাচে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স।

পাকিস্তান সুপার লিগের ইতিহাসে প্রথমবারের মতো রাওয়ালপিন্ডিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরে লাহোর কালান্দার্সে খেলবেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন।

এছাড়াও বাংলাদেশের লিটন দাস এবং নাহিদ রানাও এ আসরে খেলবেন। লিটন দাস খেলবেন করাচি কিংসে ও নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমিতে।

এবারে টুর্নামেন্টটিতে অংশ নিবে ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, মুলতান সুলতানস এবং করাচি কিংস।

টুর্নামেন্টের সময়সূচি অনুযায়ী, ১৮ মে লাহোরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। পিএসএল দশম আসরের এই সময়সূচি ঘোষণা করে পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসের বলেছেন, ‘আমরা পাকিস্তান সুপার লিগের ঐতিহাসিক দশম আসরের সূচি ঘোষণায় রোমাঞ্চিত। গত ১০ বছরে এই টুর্নামেন্ট বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য ও স্বীকৃত প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে পাকিস্তানের ক্রিকেটীয় প্রতিভার প্রদর্শনী হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights