জয়দেবপুরে লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন উদ্ধার

অনলাইন ডেস্ক
গাজীপুরের জয়দেবপুরে লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন।

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের চার নম্বর লাইনে লাইনচ্যুত হয়। পরে রাত ৩টার দিকে ট্রেনটি উদ্ধার করা হয়।

স্টেশন মাস্টার হানিফ আলী ইঞ্জিনটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কুড়িগ্রাম এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুতের বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে রাত তিনটার দিকে লাইনচ্যুত ইঞ্জিনটিকে রেললাইনের উপর উঠানো হয়। উদ্ধারের পর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights