জয়পুরহাটে আন্তঃথানা কাবাডি খেলা শুরু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে নারী ও পুরুষদের আন্তঃথানা কাবাডি খেলা শুরু হয়েছে। বুধবার বিকেলে ও জেলা পুলিশের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় পুলিশ লাইন্স মাঠে এ খেলার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কেএমএ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ইশতিয়াক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু প্রমুখ।

মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকতে এবং সুন্দর সমাজ গঠনে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। এ খেলায় পাঁচ থানার পুরুষের পাঁচটি দল ও নারীদের পাঁচটি দল অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights