জয়পুরহাটে কিশোর গ্যাং লিডারসহ ৮ সদস্য আটক

মোঃ উমর ফারুক. জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাট জেলা শহরের স্টেডিয়াম এলাকায় শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং “জানু গ্রুপ” এর গ্রুপ লিডার সোহানসহ ৮ সদস্য কে আটক করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হচ্ছেন কিশোর গ্যাং লিডার তাজমির হোসেন সোহান (২৪)। সে শহরের হারাইল এলাকার গোলাম মোস্তফার ছেলে। আটক কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যরা হচ্ছে জেলা শহরের তাঁতিপাড়া মহল্লার নজরুলের ছেলে সাকিব খান রাতুল (২৩), বুলুপাড়া স্টেডিয়াম সড়কের গোলাম মোস্তফার ছেলে আবদুল্লাহ মুমিন (২৩), নিশির মোড় বনমালিপাড়া মহল্লার মোহন কর্মকারের ছেলে জয়ন্ত কুমার (২১), আদর্শপাড়া মহল্লার নূর মোহাম্মদের ছেলে আব্দুল হাই কাফি তামিম (২৩), তাঁতিপাড়া মহল্লার প্রবীর চন্দ্র মহন্তের ছেলে পিযুষ কুমার মহন্ত আনন্দ (২৪), একই এলাকার লক্ষণ মহন্তের ছেলে জয় মহন্ত (২২) ও সাহেবপাড়া মহল্লার মোস্তাফিজুর রহমানের ছেলে পিপাস মোল্লা (২৩)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights