জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ – জয়পুরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ‘জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা’ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেসমিন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ উন নবী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, জেলা সিভিল সার্জন ডাক্তার আল মামুন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমাইয়া আফরিন জিনিয়াসহ প্রমূখ।
এ সভায় জয়পুরহাট জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি সহ জেলার খাদ্য উৎপাদন, প্রক্রিয়া করণ ও খাদ্য ব্যবসার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
