জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শেফালী বেগম (৫৫) নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাদসার দিওর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেফালী বেগম জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের আলাউদ্দিন উকিলের স্ত্রী।
(ওসি) হুমায়ুন কবির জানান, বৃদ্ধা শেফালী বেগম নিজ বাড়ির পাশে রাস্তার ধারে দাড়িয়ে কাঁঠাল গাছের পাতা পাড়ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ওই বৃদ্ধাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights