জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আটাপাড়া রেলগেট এলাকায় ওই বৃদ্ধ রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক এই তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিক ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। ওসি বলেন, এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights