জয়পুরহাটে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক নারীর গোপনে কাপড় বদলানোর ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে ধর্ষণের অভিযোগে মামুন হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। পৌর শহরের বিশ্বাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মামুন হোসেন নওগাঁর মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মাসুদ রানা জানান, অভিযুক্ত মামুন গোপনে ওই নারীর কাপড় বদলানোর ভিডিও ধারণ করে। সেই ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে ছয় মাস ধরে তাকে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেয় মামুন। গত রাতে ভিকটিমকে কৌশলে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকায় একটি বাসায় নিয়ে এসে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী নারী র‌্যাবকে ফোন করলে র‌্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার ও নারীকে উদ্ধার করতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights