জয়পুরহাটে বিজয় দিবসের প্রস্তুতি সভা
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কনা মন্ডল (শিক্ষা ও আইসিটি), জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদ।
সভায় জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেন।
