জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত

অনলাইন প্রতিবেদক
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিন ব্যাপী প্রথম পুনর্মিলনীর দ্বিতীয় দিন জমকালো আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে উপস্থিত হলে তাঁকে অভ্যর্থনা জানান সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ ও এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, কলেজের অধ্যক্ষ, সভাপতি, এ্যাসোসিয়েশন অব জয়পুরহাট এক্স ক্যাডেটস (AJEC) ও অভ্যাগত অতিথিবৃন্দ।

এরপর প্রধান অতিথি AJEC পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং পুনর্মিলনী প্যারেডে সালাম গ্রহণ করেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের উদ্দেশ্যে তাঁর মূল্যবান ভাষণ প্রদান করেন।

ভাষণে তিনি বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করতে আহ্বান করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি, আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, তিনদিন ব্যাপী চলমান প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights