জরুরি দরজা খুলে প্লেনের ডানায় হাঁটলেন যাত্রী!

অনলাইন ডেস্ক
ওই বিমানবন্দরে ছেড়ে যাওয়ার অপেক্ষায় ছিল অ্যারোমেক্সিকো এয়ারলাইনসের একটি বিমান। তিন ঘণ্টার সেই অপেক্ষা সহ্য করতে না পেরেই হয়তো এক যাত্রী বিমানটির জরুরি নির্গমন দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন। হাঁটতে শুরু করেন বিমানের ডানায়। হাঁটাহাঁটির এক পর্যায়ে তিনি ভেতরেও ফিরে যান। জানা গেছে ওই সময় বিমানটির ভেতরে বাতাস ও পানির ঘাটতি দেখা দেয়।

গত বৃহস্পতিবার ওই বিমানটি মেক্সিকো সিটি থেকে গুয়াতেমালা সিটিতে যাওয়ার উদ্দেশে যাওয়ার অপেক্ষায় ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, এ ঘটনায় ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকো আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই যাত্রীকে পুলিশে দেওয়া হয়েছে।

এদিকে বিমানের অন্যান্য যাত্রীরা আটক যাত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ওই যাত্রীর পক্ষে তাদের প্রত্যেকেরই সমর্থন ছিল।

তারা বলছেন, বিমানের ভেতরে বাতাসের ঘাটতি তৈরি হয়েছিল। ওই যাত্রী দরজা খুলে তাদের সবাইকে সুরক্ষার ব্যবস্থা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে যাত্রীরা লিখেছেন, ‘তিনি আমাদের জীবন বাঁচিয়েছেন।’ লেখাটির নিচে যাত্রীরা তাদের নাম ও স্বাক্ষরও উল্লেখ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights