জলাবদ্ধতা নিরসনে জরুরি কন্ট্রোলরুম স্থাপন করেছে ডিএনসিসি

অনলাইন ডেস্ক
আকস্মিক অতি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য কন্ট্রোল রুম স্থাপন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার রাতে ডিএনসিসির মুখপাত্র মো. জোবায়ের হোসেন জানিয়েছেন, কোনো এলাকায় জলাবদ্ধতা দেখা দিলে ডিএনসিসি হটলাইন নম্বর ১৬১০৬ অথবা কন্ট্রোলরুমের মোবাইল নম্বর ০১৭৩৩৯৮২৪৮৬ -এ কল করে তথ্য প্রদানের জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে, ঢাকা উত্তরের কোনো অঞ্চলে জলাবদ্ধতার খবর পাওয়া গেলে দ্রুততার সঙ্গে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights