জলাবদ্ধতা নিরসনে নালা থেকে মাটি তুলছে চসিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে শুস্ক মৌসুমে নিজস্ব লোকবলের মাধ্যমে নালা-খাল পরিষ্কার ও মাটি উত্তোলন শুরু করেছে। বৃহস্পতিবার সকালে কার্যক্রমের প্রথম দিনে পূর্ব ষোলশহর ওয়ার্ড কার্যালয় থেকে থানা সংলগ্ন নালা ও হোটেল জামানের সামনে থেকে ওমর আলী মাতব্বর রোডের মুখ পযর্ন্ত বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে শুষ্ক মৌসুমে নালার পরিষ্কার ও মাটি উত্তোলনের কাজ পরিদর্শন করেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমী, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম প্রমুখ।

এ সময় মেয়র বলেন, বর্ষার আগেই নালা থেকে মাটি উত্তোলন সম্পন্ন করলে নালার অভ্যন্তরীণ পানি চলাচল সক্ষমতা বাড়বে। এর মাধ্যমে বর্ষাকালে নগরীতে জলাবদ্ধতা কমাবে, সঙ্গে পানি জমাটবদ্ধ না থাকলে মশাও জন্মাবেনা। তাই গ্রীস্মের মধ্যেই মাটি উত্তোলনের কাজ সম্পন্ন করতে হবে। তাই পানি চলাচলের পথ বন্ধ করে নির্মাণ হওয়া স্থাপনা ভেঙে দেয়া হবে। পাশাপাশি পানি চলাচলে বাধা দেয় এমন কোন কাজ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights