জাইমা রহমানের জন্মদিনে সাঘাটায় বিনামূল্যে হজের টিকিট ও শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে সাঘাটা উপজেলার জুমারবাড়িতে এক মাদ্রাসায় প্রায় চার শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট শিল্পপতি মো. নাহিদুজ্জামান নিশাদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক জোবায়দা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে এক ব্যক্তিকে হজের টিকিট দেওয়া হয়েছে।

আজ শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিনামূল্যে এই টিকিট দেন বিশিষ্ট শিল্পপতি মো. নাহিদুজ্জামান নিশাদ। এছাড়া সাঘাটা উপজেলার জুমারবাড়িতে এক মাদ্রাসায় প্রায় চার শতাধিক এতিম শিক্ষার্থীর মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

প্রতি বছর জাইমা রহমানের জন্মদিনে এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি দেন শিল্পপতি নাহিদুজ্জামান নিশাদ। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিনামূল্যে হজের টিকিট পেয়েছেন সাঘাটা উপজেলার বগারভিটা গ্রামের আজিজুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights