জাকারিয়ার মৃত্যু কীভাবে

নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের উৎমা সীমান্তের ভারত অংশে ঝুলন্ত অবস্থায় পাওয়া জাকারিয়া আহমদ নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সীমান্ত পিলার ১২৫৭/১-এস এর কাছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি হস্তান্তর করা হয়।

নিহত জাকারিয়া আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ থানার কামালবস্তির মো. আলাউদ্দিনের ছেলে। ভারতের অংশে তার মৃত্যু নিয়ে রহস্য দেখা দিয়েছে। কেউ বলছেন, পারিবারিক কলহের জেরে জাকারিয়া আত্মহত্যা করেছেন। কারও দাবি, জাকারিয়াকে হত্যার পর গাছের ডালে ঝুলিয়ে রাখা হয়েছে।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, জাকারিয়ার লাশ ভারতের পিনারসালা থানার সীমান্ত এলাকায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। গতকাল বিএসএফের সঙ্গে বৈঠক করে লাশ নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights