জাকিরের বিদায়ে ভাঙল জুটি

অনলাইন ডেস্ক
দীর্ঘদিন পর সাদা পোশাকে মাঠে নেমেছে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। দুই ম্যাচের টেস্টের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

কিউইদের বিপক্ষে সাবধানী শুরু করেছিলেন বাংলাদেশের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। দু’জন মিলে দেখেশুনে এগিয়ে নিচ্ছিলেন রানের চাকা। তবে পেসারদের সঙ্গে স্পিনারদের এনে দেরিতে হলেও সফল হন কিউই অধিনায়ক।

ম্যাচের ১৩তম ওভারে ওভারে এজাজ প্যাটেলের অস স্টাম্পের বল, ব্যাকফুটে গিয়ে কাট করতে চেয়েছিলেন জাকির। কিন্তু বল ঘুরে ছত্রখান করে দেয় তার অফ স্টাম্প। এর আগে ১ চারে ৪১ বলে ১২ রান করেছেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। জাকিরের বিদায়ে জয়ের সঙ্গে জুটি বেধেছেন অধিনায়ক শান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights