জাতির জনকের সমাধিতে ভারতীর হাইকমিশনারের শ্রদ্ধা
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রনয় কুমার বার্মা।
বুধবার (০৯ আগস্ট) দুপুর ২ টায় জাতির পিতার সমাধী সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় হাই কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার গায়েস্বর প্রসাদ মিশরা, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মো. আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. মিজানুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর কামরজ্জামান কবির, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
