জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় নিয়ে কটুক্তি

নেছার আহমদ (এম. এ.)

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বহিষ্কৃত হওয়া আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ দবির উদ্দিন সরকারের পরিবার ও মৃত পিতা- মাতাকে নিয়ে বাজে মন্তব্য করায় সংবাদ সম্মেলন করেন আলহাজ্ব মোঃ দবির উদ্দিন সরকার।

রবিবার ১৯ মার্চ বিকাল পাঁচটায় কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে সংবাদ সম্মেলন করেন কাউন্সিলর দবির উদ্দিন সরকার।

এসময় তিনি বলেন, গত ১৮ মার্চ শনিবার কাশিমপুর থানার ৫ নং ওয়ার্ডের জহুরা বেগম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে আমার পরিবার ও আমার মরহুম পিতা- মাতাকে নিয়ে বাজে মন্তব্য করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমার মরহুম দাদা সবেদ আলী সরকার সাভার থানা আওয়ামী লীগের সভাপতি ও দীর্ঘদিন কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার বাবা মরহুম গিয়াস উদ্দিন সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন এবং কাশিমপুর ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন। আমার চাচা আলহাজ্ব মোঃ সোহরাব উদ্দিন সরকার ১০ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আমার বড়ভাই আলহাজ্ব মোঃ শওকত হোসেন সরকার দীর্ঘ ১১ বছর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করে ছিলেন। ছোট ভাই কবির হোসেন সরকার আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আপনার বাবা কানাইয়া গ্রামের ঘর জামাই ছিলেন। আপনি বাজারে ঠোঙ্গা বিক্রয় করায়, আপনাকে সবাই ঠোঙ্গা জাহাঙ্গীর নামে ডাকতো । আপনি না ৯ কেজি গাণ পাউডার নিয়ে জেএমবি মামলায় জেল খাটেন। আপনি বিভিন্ন ফ্যাক্টরীর জুট ব্যবসার নামে দামী দামী মালামাল চুরি করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। অবৈধ ভাবে উপার্জনকৃত টাকা দিয়ে নির্বাচন করে মেয়র হয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করায়, মেয়র পদ থেকে ও আওয়ামী লীগের গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হন। সবকিছু হারিয়ে এখন আপনি আবোল তাবোল প্রলাপ করে আসছেন। আমাকে এবং আমার পরিবার নিয়ে কথা বলার আগে পুর্বে এসব কথা চিন্তা করে বলা উচিৎ ছিলো।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আপনি যদি আপনার বক্তব্য পরিবর্তন করে ক্ষমা না চান, তাহলে আমি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে বাধ্য হইবো ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেওয়ান মোঃ জালাল উদ্দীন , ৫ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী( মোহন), গাজীপুর মহানগর আওয়ামী মৎস্য জীবী লীগের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, কাশিমপুর থানা যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ আলমগীর হোসেন মাতাব্বর,আবুল কাশেম মাতব্বরসহ ছাত্রলীগ,যুবলীগ, আওয়ামী লীগের নেত্রীবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights