জাতিসংঘে প্রধান উপদেষ্টার বক্তব্য রাষ্ট্রকে অনন্য উচ্চতা দিয়েছে: আ স ম রব

অনলাইন প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের অনন্য সাধারণ বক্তব্যকে অভিনন্দন জানিয়ে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।

আজ শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে বিশ্বব্যবস্থাকে নতুন করে পুনর্গঠন করার মধ্য দিয়ে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আহ্বান জানানো হয়েছে তার মাধ্যমে সকল জাতি ও রাষ্ট্রের অভিপ্রায় প্রকাশ পেয়েছে। এই ধরনের ইতিবাচক বক্তব্য ডক্টর ইউনূসকে গ্লোবাল কণ্ঠস্বরে রূপান্তর করেছে।

তিনি বলেন, ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে আমাদের গণমানুষ যুদ্ধ করেছিল, সেই মূল্যবোধকে বহু বছর পরে আমাদের ‘জেনারেশন জি’ নতুনভাবে দেখতে শিখিয়েছে। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামীতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জোগাবে- ডক্টর ইউনূসের এই বক্তব্য ছাত্রজনতার গণঅভ্যুত্থানকে মহিমান্বিত করেছে যা বিশ্বের নিপীড়িত মানুষের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
উল্লেখ্য, জাতিসংঘে প্রদত্ত অনবদ্য ভাষণসহ বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে স্বাক্ষাৎ, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও জাতিসংঘের প্রতিনিধিবর্গের সঙ্গে আলোচনায় জাতীয় ও বৈশ্বিক প্রশ্নে ড. ইউনূসের গুরুত্বপূর্ণ ভূমিকা ও বক্তব্য এবং অগ্রসরমান দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ জাতি রাষ্ট্রের ভাবমূর্তিকে অনন্য উচ্চতায় উন্নীত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights