জাতিসংঘ মহাসচিবের ওপর চটেছে ইসরায়েল, তাৎক্ষণিক পদত্যাগ দাবি

অনলাইন ডেস্ক
গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস বিনা কারণে ইসরায়েলে হামলা চালায়নি- এমন মন্তব্যের পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের ওপর ভীষণ চটেছে ইসরায়েল।

নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে গুতেরেস আরো বলেন, “এটি স্বীকার করে নিতে হবে ইসরায়েলে হামাসের হামলা এমনিতেই হয়নি। ফিলিস্তিনের মানুষ ৫৬ বছর ধরে শ্বাসরুদ্ধকর দখলদারিত্বের মধ্যে রয়েছে।”

গুতেরেসের এমন মন্তব্যের পর ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি করেছে ইসরায়েল।
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত গিলাড ইরদান মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, “আমি তাকে এই মুহূর্তে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। ইসরায়েলের জনগণ ও ইহুদিদের বিরুদ্ধে চালানো সবচেয়ে জগণ্য অপরাধের প্রতি যারা সহানুভূতি দেখায় তাদের সঙ্গে কথা বলার কোনো কারণ ও যৌক্তিকতা নেই।”

গুতেরেস মন্তব্যের পর তার সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। তিনি এক্সে লিখেছেন, “আমি জাতিসংঘের মহাসচিক অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবো না। ৭ অক্টোবরের গণহত্যার পর সমানুপাতিকের কোনো স্থান নেই। হামাসকে অবশ্যই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হতে হবে।” সূত্র: আল জাজিরা, ডয়েচে ভেলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights