জাতিসংঘ মুখপাত্র; ম্যান্ডেট না পেলে বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাব না

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র বলেছেন, ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাবে না। গতকাল নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফেন দুজারি বলেন, জাতিসংঘ একটি ম্যান্ডেট না পাওয়া পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে মাথা ঘামাবে না। এটি জাতিসংঘের কাজ নয়। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেছেন, তারা বাংলাদেশে একটি ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন দেখতে চান এবং এমন একটি পরিবেশ দেখতে চান যেখানে লোকেরা ‘নির্ভয়ে’ যে কোনো পক্ষের বিরুদ্ধে কথা বলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights