জাতীয় গোল্ডকাপ বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফেনী পৌরসভা

ফেনী প্রতিনিধি

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় ফুটবল গোল্ডকাপ বালক-বালিকা (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে ভাষা শহীদ আব্দুস সালম স্টেডিয়ামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মো. বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অভিষেক দাশ ও অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাইদুর রহমান। প্র

ফেনী পৌরসভা বনাম ছাগলনাইয়া উপজেলার মধ্যকার ফাইনাল খেলায় (বালক) ১-০ গোলে ফেনী পৌরসভা জয়লাভ করে। ফেনী পৌরসভা বনাম সোনাগাজী উপজেলার মধ্যকার ফাইনাল খেলায় (বালিকা) ৩-০ গোলে ফেনী পৌরসভা জয়লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights