জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠকে জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

রবিবার রাজধানীর বনানী কার্যালয়ে বেলা সাড়ে ১১টার দিকে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা উপস্থিতি রয়েছেন।
এর আগে, আসন ভাগাভাগি নিয়ে একাধিকবার ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে জাতীয় পার্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights