জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে উইমেন জার্নালিজমের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

দ্বিতীয়বারের মতো জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ উইমেন জার্নালিজম।

সোমবার সংগঠনের পক্ষ থেকে প্রেস ক্লাব কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উইমেন জার্নালিজমের উদ্যোগে সদ্য প্রকাশিত বিজয়িনী ম্যাগাজিন প্রদান করা হয়।

বাংলাদেশ উইমেন জার্নালিজমের সভাপতি রোজী ফেরদৌসের নেতৃত্বে এ সময় অংশ নেন- সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহমিদা আহমেদ, লাবিন রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights