জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন ২৭ জুলাই

গাজীপুর প্রতিনিধি

প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে ৪টি বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স কোর্সে ভর্তির আবেদন মূল ক্যাম্পাসে আহবান করা হয়েছে। ৪টি বিষয়ে অনার্স কোর্স হচ্ছে এলএলবি, বিবিএ, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২৫ সেপ্টেম্বর থেকে এই বিষয়সমূহের ক্লাস শুরু হবে।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কোর্সসমূহের কার্যক্রম পরিচালিত হবে। উক্ত প্রোগ্রাম/ বিষয়সমূহে সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স বিষয়ে শুধু বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights