জাতীয় বিশ্ববিদ্যালয় : এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি আবেদনের সময়সীমা বর্ধিতকরণ

গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে ১২ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণ করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে (Gateway) অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহের শেষ তারিখ ৩ অক্টোবর। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এ তথ্য জানান।

তিনি আরও জানান, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ গবেষকদের কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে শুরু হবে ১৮ নভেম্বর। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট http://www.nu.ac.bd/admissionsথেকে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights