জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের অবহিত করণ সভা

শুভ সরকার ,নড়াইল থেকে
আগামী ১২ ডিসেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে নড়াইলে সাংবাদিকদের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার নড়াইল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, নড়াইল জেলার ৩টি উপজেলা ও ৩টি পৌরসভায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৯৩,৫০০ শিশুকে ১ টি করে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১১,৬২২ শিশুকে ১টি করে নীল রঙের “এ” ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৮১,৮৭৮ শিশুকে লাল রঙের “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম এর সভাপতিত্বে সভায় পরিবার পরিকল্পনা বিভাগ ,নড়াইলের উপ-পরিচালকের এ,কে, এম সেলিম ভ’ইয়া,বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস , সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের মেডিকেল কর্মকর্তা ডাঃ শুভাশীষ বিশ্বাস, ডাঃ আসিফ,নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, সাধারন সম্পাদক মীর্জা নজরুল ইসলাম, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগনসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights