জাতীয় শিক্ষক দিবসে সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন

আজ ১৯ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস। বলা হয়, একজন আদর্শ জাতি গঠনের হাতিয়ার। একটি জাতিকে মেধা মনকে শিক্ষার আলোয় আলোকিত করে তিনি জাতিকে মানবসম্পদে পরিনত করনে। একজন শিক্ষকের দ্বারাই তৈরি হয় হাজার হাজার শিক্ষিত ও সমৃদ্ধ মানুষ। শিক্ষার্থীর মধ্যে আদর্শের বীজটি একজন শিক্ষকই রোপন করেন। এবং তার পরিচর্যাও করেন।

আজ জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে হলেও তাদের প্রতি একটুখানি শ্রদ্ধা ও কৃতজ্ঞকা নিবেদন করতে চাই। সেই শিক্ষকগণ যারা আমাকে আজ জীবনের এই অব্দি পথটুকু আসতে সাহায্য করেছেন। যে শিক্ষক আমাকে শুধু গতবাধা প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েই নয় বরং তার আচার-আচরণ ও বলিষ্ঠ ব্যক্তিত্বের মাধ্যমে আমাকে সর্বদা বিমুগ্ধ করেছেন। যে শিক্ষক আমাকে আদর্শের পাঠ শিক্ষা দিয়েছেন। শিখেয়েছেন মনুষ্যত্ব ও মানবতা। তার অমায়িকতা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। সহসা যখন আমার দ্বারা কোন ভুল সাধিত হয়েছে তিনি কাছে নিয়ে খুব কোমল সুরে বুঝিয়েছেন। কাজে নৈপূন্য ও অপরিপক্কতার শিক্ষা দিয়েছেন। আবার কখনো তার কণ্ঠে শুনেছি বজ্র হুংকার। বুঝেছি অন্যায়ের বিরুদ্ধে কোমলতা দিয়ে নয় বরং বজ্রকঠোর। হয়ে দমন করতে হয়।

আমি এমন একজন শিক্ষকের কথা বলছি যিনি আমার মধ্যে থাকা আমিকে দেখিয়েছেন। চিনিয়েছেন আমার মধ্যে থাকা প্রতিভাগুলো। শিখিয়েছেন কিভাবে সেই প্রতিভাগুলোকে সযত্নে লালন করতে হয়। আগলে ধরে বেচে থাকতে হয়।

এমন কয়েকজন শিক্ষককে খুব মনে পড়ছে। এমন একজনই শিক্ষকতো সকল শিক্ষার্থীর মনের আকুতি। বাবা-মায়ের পড়েই যে শিক্ষকের স্থান সে শিক্ষককে কি খুব সহজ ভুলে যাওয়া যায়। ভুলে যাওয়া যায়কি আমার জীবনে তার রেখে যাওয়া তার অবদানগুলো। জীবনের কোনো এক প্রাপ্তিক্ষণে সে শিক্ষক আমাদের মনের আঙিনায় এসে হাত নেড়ে ইশারায় আমাদের অভিবাদন জানায়।

এমন কয়েকজন শিক্ষক পেয়েছিলাম প্রাথমিক শিক্ষা জীবনে। পেয়েছি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক জীবনে। কিন্তু একজন শিক্ষককে জীবনে পেয়েছিলাম যার অবদান আমি কখনো ভুলবোনা। চাইলেও ভুলতে পারবোনা। আমি তার প্রতি কৃতজ্ঞ। আজীবন করে এই কৃতজ্ঞতা প্রকাশ করে যাবো। তিনি ছিলেন আমার উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের একজন আদর্শ শিক্ষক। আল্লাহ সুবহানাল্লাহ তাকে জীবিত রেখেছেন। তার দীর্ঘ জীবন কামনা করছি প্রভুর নিকট।

জীবন ছোট-বড় অবদান রেখে যাওয়া এই আদর্শ শিক্ষকদের প্রতি আজ জাতীয় শিক্ষক দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের সকলকে জানাই বিনম্র শ্রদ্ধা। তারা যে উদ্দেশ্য নিয়ে আমাদের শিক্ষা দিয়েছেন তাকে সফলতার চূড়ায় পৌঁছাতে যেন দৃঢ় প্রতিজ্ঞ থাকতে পারি। আদর্শ দেশ ও জাতি গঠনে যেন ভূমিকা রাখতে পারি। সকল অন্যায়-অনাচার, দুরাচার আর দূর্নীতিকে উপরে ফেলে দিয়ে যেন ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা করতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights