জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণ লুট

নোয়াখালীর মাইজদী বাজার জেলরোডে এক বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এই সময় ডাকাতরা বাসার জানালার গ্রিল কেটে ছয়ভরি স্বর্ণ ও নগদ টাকাসহ দশ লক্ষ টাকার জিনিসপত্র লুটপাট করেছে।

বুধবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে এ ঘটনা ঘটে।

চারতলা বাসার ভাড়াটিয়া আসমা ইফতারের দাওয়াত খাওয়ার জন্য একই ভবনের দোতলা তার ভাইয়ের বাসায় যায়। সন্ধ্যার পর বাসায় আসে দেখেন গিল কেটে তার বাসার জিনিসপত্র স্বর্ণ লুটপাট করেছে ডাকাতরা। পরে রাতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সুধারাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights