জানালা দিয়ে বমি করার সময় আরেক বাসের ধাক্কায় নিহত ১

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করার সময় অপর বাসের ধাক্কায় এক কেমিক্যাল কোম্পানির মার্কেটিং অফিসার নিহত হয়েছেন। রবিবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আরিফ (৩২)। তিনি বরিশাল জেলা সদর থানার চর কাউয়া এলাকার শাহজাহান গাজীর ছেলে। আরিফ গাজীপুরের বাসন সড়ক এলাকার এক কোম্পানির মার্কেটিং অফিসার পদে চাকুরি করতেন।

জিএমপি’র বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, রবিবার দুপুরে ঢাকা থেকে শ্রীপুরের মাওনাগামী প্রভাতী বনশ্রী পরিবহনের একটি বাসে চড়ে রাজেন্দ্রপুর যাচ্ছিলেন আরিফ। পথে ইটাহাটা এলাকার কাশেম টেক্সটাইল মিলের সামনে এলে চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে বমি করছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা চন্দ্রাগামী তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে তার মাথার ধাক্কা লাগে। এতে আরিফের মাথা ফেটে মগজ ছিটকে পড়ে। এঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
তিনি জানান, ঘটনার পরপরই তাকওয়া পরিবহনের বাসটি পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights