জাপানের হয়ে ইতিহাসের পাতায় ইউতো নাগাতোমো

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে ‘গ্রুপ’এফ-এ নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে মাঠে নেমেছিল জাপান। এ ম্যাচে অংশ নিয়ে ইতিহাস গড়লেন দলটির ডিফেন্ডার ইউতো নাগাতোমো। তিনি প্রথম এশীয় ফুটবলার খেলোয়াড় হিসেবে পাঁচটি ফিফা বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছেন।

৩৯ বছর বয়সী এই ডিফেন্ডার এর আগে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালে, ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপে জাপানের হয়ে মাঠে নামেন। সুইডেনের বিপক্ষে মাঠের নামার মধ্যে দিয়ে তিনি ফুটবল ইতিহাসে মাত্র দশম খেলোয়াড় হিসেবে পাঁচটি বা তার বেশি বিশ্বকাপে খেলার নজির গড়লেন।

এই অভিজাত তালিকায় রয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ৬টি আসর, লুকা মদ্রিচ, লুইস সুয়ারেজ, ম্যানুয়েল নয়্যার, লোথার ম্যাথাউস, আন্দ্রেস গুয়ার্দাদো, রাফায়েল মার্কেজ, আন্তোনিও কারবাহাল ও এখন ইউতো নাগাতোমো—যারা প্রত্যেকেই পাঁচটি করে আসরে খেলেছেন।

‘গ্রুপ এফ’-এর শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করে জাপানের ধারাবাহিকতার বিষয়টিও ফুটে উঠেছে। গ্রুপে যোগ্যতার মাপকাঠি অনুযায়ী অবস্থান নিশ্চিত করে উভয় দলই ‘রাউন্ড অফ ৩২’-এ উন্নীত হয়েছে। শেষ ষোলোতে তাদের সামনে অপেক্ষা করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights