জাপানে শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক

পূর্ব এশিয়ার দেশ জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে শুক্রবার (১১ আগস্ট) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল।

গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল।
এর আগে গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights