জাপান প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

জাপানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার টোকিওতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে এই মতবিনিময় অনুষ্ঠানে শতাধিক বাংলাদেশি যোগ দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

জাপান সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা আজ সেদেশের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেছেন।

প্রধান উপদেষ্টা চার দিনের সফর শেষে আগামীকাল শনিবার (৩১ মে) সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিও ত্যাগ করবেন এবং সিঙ্গাপুর হয়ে রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস গত ২৭ মে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছান।

সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights