জাবিতে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের পার্শ্ববর্তী সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘ইয়ুথ ফর সোশ্যাল এইড (ইফসা)।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনে ৩৫টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনটির জাবি শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান বলেন, এবছর রমজানে ছোট পরিসরে হলেও আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ছোলা, চিড়া, চিনি, সেমাই, খেজুর, নুডুলস, মুড়ি দেওয়া হয়েছে।
ইফসার জাবি শাখার সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সদস্য কর্তৃক আর্থিক সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আবারও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ড, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা আবেদীন, ইফসার কেন্দ্রীয় সদস্য আশিক আল অনিক, জাবি শাখার সাবেক সভাপতি আবু নাহিয়ান ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights