জাবির প্রাধ্যক্ষ কমিটির নতুন সভাপতি অধ্যাপক নিগার সুলতানা

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক নিগার সুলতানাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দায়িত্বপ্রাপ্তির কথা জানিয়ে অধ্যাপক নিগার সুলতানা বলেন, প্রভোস্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছি। আমার যে মেধা, অভিজ্ঞতা আছে সেটাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান সমস্যাগুলো সকলকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা করব। এজন্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবার দোয়া ও সহযোগিতা চাই।
উল্লেখ্য, জাবির বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম অধ্যাপক নিগার সুলতানা। এর আগে, তিনি বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট ও শেখ হাসিনা হলের হাউজ টিউটরের দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১১-১৪ সাল পর্যন্ত মার্কেটিং বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ১৭ নম্বর ছাত্রী হলের প্রভোস্টের দায়িত্বে আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights