জামাই শাহীনের বোলিংয়ে ভুল হচ্ছে! ধরছেন শ্বশুর আফ্রিদি

অনলাইন ডেস্ক

করাচি কিংসের বিপক্ষে রবিবার ৪ ওভার বল করে সর্বোচ্চ ৩৯ রান দিয়ে ১টি উইকেট নিয়েছিলেন শাহীন আফ্রিদি। ওই ম্যাচে তার দল লাহোর কালান্দার্স হেরেছিল ৬৭ রানের ব্যবধানে। শ্বশুর শহীদ আফ্রিদি জানিয়েছেন, শাহীনের কিছু ভুল হচ্ছে। তিনি নির্দিষ্ট করে একটি বিষয়ই উল্লেখ করেছেন। আর সেটা হলো বোলিং ক্রিজ।

‘আমি তার বোলিং পর্যবেক্ষণ করছি। বিষয়টি নিয়ে তার সঙ্গে আমার কিছু কথাও হয়েছে। আমার মনে হয় সে স্টাম্পের বেশ দূর থেকে বোলিং করছে। আপনি যদি বেশ দূর থেকে বোলিং করেন তাহলে সেটাকে ইন ফর্মে নিয়ে আসা খুবই বড় বিষয়। আর সেটা সহজ কোনো বিষয় নয়।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় তার ক্রিজ ব্যবহারে আরও সতর্ক হতে হবে। ক্রিজ ব্যবহার করে সুবিধা নিতে হবে। তার উচিত হবে স্টাম্পের আরও কাছ থেকে বল করা। এক্ষেত্রে আমরা ওয়াসিম আকরামের প্রসঙ্গ এনে কথা বলেছিলাম। সে কিন্তু স্টাম্পের কাছ থেকে বল করে সুবিধা আদায় করে নিতো।’
তিনি আরও জানিয়েছেন, শাহীনের উচিত তার আগের বোলিংয়ের ভিডিও দেখা এবং ভুল সংশোধন করা।

‘সে খুব করে চেষ্টা করছে। আর সে কারণেই ডেথ ওভারে মার খাচ্ছে। সে অনেক বেশি ইয়র্কার দেওয়ার চেষ্টা করছিল, যেটা ফুল টস হয়ে যাচ্ছিল এবং ছক্কা হচ্ছিল। তার উচিত আগের ভিডিও দেখা এবং ভুলগুলো শুধরে নেওয়া। সে যখন ভালো বল করেছিল সে সময়ের বোলিং পদ্ধতি অনুসরণ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights