জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হলেন মাওলানা এটিএম মা’ছুম।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দুপুর ১টার দিকে পবিত্র হজ্জ পালনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১১ জুন সকালে দেশে ফিরবেন, ইনশাআল্লাহ। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights