‘জামায়াতে ইসলামী সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্বে বিশ্বাস করে না’

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, সংখ্যাগুরু বা সংখ্যালঘু তত্ত্বে জামায়াতে ইসলামী বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত ৯টায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের নাথ পাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজিত সম্প্রীতি সভায় তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে ইসলামী এ দেশের সব ধর্মের মানুষদের নিয়ে কল্যাণময় রাষ্ট্র গড়ে তুলতে চায়। সংখ্যাগুরু বা সংখ্যালঘু তত্ত্বে আমরা বিশ্বাস করি না। আমরা সবাই বাংলাদেশি, এটাই হোক আমাদের বড় পরিচয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights