জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

আজ মঙ্গলবার সকালে মগবাজারে জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত’ এ বৈঠকে অংশগ্রহণ করে ইইউ মিশনের প্রধান ইভার্স ইজাবস নেতৃত্বাধীন ১৫ সদস্যের প্রতিনিধি দল। তারা আশ্বাস দিয়েছেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে।

বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, দলের ইউরোপের মুখপাত্র আবু বকর মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights