জামালপুরে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে পুলিশ নারী হেল্প ডেস্কের সেবা সম্পর্কে অবহিত এবং জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ ও ইউএনএফপিএ’র যৌথ উদ্যোগে গৃহীত প্রিভেইল প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে মাদারগঞ্জ মডেল থানা। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা।

এ সময় আরও বক্তব্য রাখেন মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) তোফাজ্জল হোসেন, বিট পুলিশিং কমিটির সভাপতি অধ্যাপক রকিব লিটন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আল আমিন, পৌর জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ শফিকুল ইসলাম, মির্জা রওশন আলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওলিফা আক্তার ও জাহাঙ্গীর আলম, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জগলুল পাশা, উপজেলা শ্রমিক দলের সাহিত্যবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, অভিভাবক শিউলি আক্তার প্রমুখ।

সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলা, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশ সার্ভিস ডেস্কের কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে গুরুত্বারোপ করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights