জামালপুরে ট্রাক-সিএনজির সংঘর্ষে চার জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের করগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইলের মধুপুর থেকে জামালপুরগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ঢাকামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক আব্দুর রাজ্জাক, যাত্রী আমজাদসহ চার জন নিহত হয়। এ সময় মুমুর্ষূ অবস্থায় ওই সিএনজির আরও দুই যাত্রীকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক চালক পালিয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

নিহত সিএনজি চালক আব্দুর রাজ্জাকের বাড়ি জামালপুর সদরের দিগপাইত ইউনিয়নের কামালখান এলাকায় এবং যাত্রী আমজাদের বাড়ি সরিষাবাড়ী উপজেলায়। নিহত অপর দুই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights