জায়েদ খানের বিয়ে খাওয়ার জন্য এখনো আমেরিকায় যাইনি : নায়িকা নূতন
যতদিন বিয়ের পিঁড়িতে না বসছেন, ততদিন পর্যন্ত নিজেকে যুবক ভাববেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আর এভাবেই জীবনটা উপভোগ করতে চান তিনি।
সম্প্রতি রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রিহার্সেলে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এ কথা জানান তিনি।
সেদিন বিয়ের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটি আমার এখনো হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নেই।’
তিনি বলেন, ‘যতদিন সংসার না করছি আমি ইয়াং। ব্যাচেলর থাকলে সংসার সামলাতে হয়। তাই নিজেকে ফ্যাশন সচেতনভাবে তুলে ধরি। তাছাড়া সংসার করার জন্য মানসিক প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিটা আমার আসলে হয়নি। কবে মানসিকভাবে প্রস্তুত হবে সেটা সময় বলে দেবে।’
বিয়ের বিষয়ে জায়েদ খানকে তার জুনিয়র, সমবসয়ী ও সিনিয়র সহকর্মীরাও প্রায়ই প্রশ্ন করে থাকেন।
