জার্মানিতে নিখোঁজ ৬ বছরের শিশুর সন্ধানে ১২০০ জন

অনলাইন ডেস্ক
জার্মানিতে প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া ৬ বছরের এক শিশুকে খুঁজতে পুলিশ, সেনা, দমকলকর্মী ও স্বেচ্ছাসেবী মিলে প্রায় ১২০০ জন কাজ করছেন।

উত্তর জার্মানির শহর ব্রেমারফ্যোরডের এলম এলাকায় এই খোঁজ চলছে। সিসি ক্যামেরায় দেখা গেছে, গত সোমবার সন্ধ্যায় আরিয়ান নামের ওই শিশু বাসা থেকে বের হয়ে কাছের বনের দিকে যাচ্ছে। সেই সময় তার পরনে কমলা রংয়ের ফুলহাতা সোয়েটার ও কালো ড্রাগন প্রিন্টের প্যান্ট ছিল।

পুলিশ বলছে, আরিয়ানের অটিজম আছে।
তাকে খুঁজতে নৌকা, ড্রোন, স্নিফার কুকুর ব্যবহার করা হচ্ছে। এছাড়া সেনারা নাইট ভিশন গগলস, আর পুলিশ ডাইভার ব্যবহার করছে। নদী, বিল এমনকি পাইপের মধ্যেও খোঁজ চলছে।

তদন্তকারীরা বলছেন, আরিয়ানের নিখোঁজের পেছনে অন্যায় কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ বলছে, যে জায়গায় খোঁজ চলছে সেখানে গত কয়েকদিনে আরিয়ানের পায়ের ছাপ পাওয়া গেছে।

সূত্র : ডয়চে ভেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights