জার্মানিতে ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, আহত ২০

অনলাইন ডেস্ক
জার্মানিতে একদল মানুষের ওপর চলন্ত গাড়ি উঠে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মিউনিখ শহরের দাহাউয়ের স্ট্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মিউনিখ নিরাপত্তা সম্মেলন নামে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্বের বহু দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন। সম্মেলনের প্রস্তুতির মধ্যেই এমন দুর্ঘটনা ঘটলো।

ঘটনাস্থল থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। জার্মানির জাতীয় নির্বাচন ও আসন্ন নিরাপত্তা সম্মেলনকে কেন্দ্র করে দেশজুড়ে আগে থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

ঘটনার পর শহরের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে পুলিশ বড় পরিসরে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, তারা গাড়ির চালককে আটক করেছে এবং তাকে আর ‘হুমকি’ বলে মনে করা হচ্ছে না।

স্থানীয় এক সাংবাদিক সামাজিক মাধ্যমে লিখেছেন, “একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছে, একজন যুবককে পুলিশ ধরে নিয়ে গেছে। লোকেরা মাটিতে বসে আর্তনাদ করছে।”

স্থানীয় সংবাদমাধ্যমের মতে, চলন্ত গাড়িটি ভার্দি ইউনিয়ন আয়োজিত ধর্মঘটের সঙ্গে সম্পৃক্ত একটি বিক্ষোভে অংশগ্রহণকারীদের ওপর উঠে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই ইউনিয়ন জানিয়েছে, তাদের কাছে এই ঘটনার কোনো তথ্য নেই।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights