জার্মানিতে যুব ও স্বেচ্ছাসেবক দলের বিজয় দিবস উদযাপন

বিটু বড়ুয়া, জার্মানি

ব্যাপক আনন্দ ও উৎসবের মধ্যদিয়ে জার্মানিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতীয়তাবাদী যুব ও স্বেচ্ছাসেবক দল।

দিবসটি উপলক্ষে রাজধানী বার্লিনের ওয়াইন স্ট্রাসের মিলনায়তনে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবনেতা আব্দুল হান্নান রুহেল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতা মো. সোহেব আহমেদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় সংগীতের পর শুরু হয় বিজয় দিবসের বিশেষ আলোচনা।

জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক গনি মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন দলের শীর্ষ নেতা অপু চৌধুরী, মোস্তাক মান্নান, সৈয়দ জুলফিকার মনা, শরিয়ত খান মিঠু, শাহ আলম, আনহার মিয়া, মো. জসিম সিকদার, বাবুল বেপারী, সাঈদুর রহমান সাঈদসহ আরো অনেকে।

এ সময় বক্তারা দেশের মহান স্বাধীনতা সংগ্রামের সকল নায়কদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশ গঠনে এবং দেশের মানুষের কল্যাণে জাতীয়তাবাদী সকল শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, বাংলাদেশ কখনোই বেহাত হবে না। দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় যুবদল নেতা একরাম, মাহবুবুর রহমান, শাকিল খান, আরিফ, আব্দুস শহীদ, রেদওয়ান ও ইয়াসিন ছাড়াও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন সারোয়ার, আলিফ, রফিকুল, আবু তাহের, আসিফ আহমেদ, মিশু, পলাশ ও জাকিরসহ প্রমুখ।

বক্তারা আরো বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে সবার সাহসী ভূমিকার মধ্যদিয়ে বাংলাদেশ ভারতের আগ্রাসন মুক্ত হয়েছে। একই সাথে পতিত সরকার যাতে আবারো রাজনীতিতে ফিরে আসতে না পারে সেকারণে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে যুবনেতা শফিকুল ইসলাম সাগরের পরিচালনায় সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন সাগর, নিজাম ও সৌরভসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights