জার্মানির নতুন যাত্রীবাহী গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ

অনলাইন ডেস্ক

চলতি বছরের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) জার্মানির নতুন যাত্রীবাহী গাড়ি রফতানি কমেছে ৪ শতাংশ। দেশটির ফেডারেল স্ট্যাটিস্টিক্যাল অফিস (ডেস্টাটিস) সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

জানুয়ারি-জুলাই সময়ে জার্মানি প্রায় ২০ লাখ নতুন গাড়ি রফতানি করেছে। এসব গাড়ির মোট রফতানি মূল্য ৮ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৩৫০ কোটি ইউরোতে।

এ সময়ে দেশটির পেট্রল ও ডিজেলচালিত গাড়ি রফতানি কমেছে ২ দশমিক ৯ শতাংশ। বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) রফতানিও ৪ শতাংশ কমে ৫ লাখ ৬০ হাজার ইউনিটে দাঁড়িয়েছে। হাইব্রিড গাড়ির রফতানি কমেছে ৮ দশমিক ২ শতাংশ।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইতালি ছিল জার্মান গাড়ির প্রধান রফতানি বাজার।

অন্যদিকে, বছরের প্রথম সাত মাসে জার্মানি প্রায় ১৩ লাখ নতুন গাড়ি আমদানি করেছে। এ সময়ে চীন থেকে গাড়ি আমদানি বেড়েছে ১২০ দশমিক ৯ শতাংশ।

সূত্র: আনাদোলু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights