জিএম কাদেরের বাড়িতে হামলা ঘটনায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। শুক্রবার রাতে মেট্রোপলিটন কোতয়ালী থানায় এই অভিযোগ দায়ের করেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ আলী। অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কসহ ২২ জনের নাম এবং আজ্ঞাত ৩০-৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

ছাত্র সমাজের এই নেতা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ঢাকা থেকে রংপুরে আসেন। তিনি নগরীর সেনপাড়ায় তার পৈতৃক বাসভবন স্কাইভিউতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনিও দলের চেয়ারম্যানের সফর সঙ্গী হিসেবে তার বাসভবনে ছিলেন। রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত কয়েকজনের নেতৃত্বে সন্ত্রাসীরা জি এম কাদেরের পৈতৃক নিবাস স্কাইভিউতে কাটা রাইফেল, ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা জি এম কাদের যে কক্ষে ছিলেন সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভেঙে ফেলেন। জি এম কাদেরকে হত্যা করার উদ্দেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় বাস ভবনের সামনে থাকা মোটরসাইকেলে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। রাইফেল দিয়ে গুলি বর্ষণ করা হয়।

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী একটি অভিযোগপত্র দাখিল করেছেন। এটি এখনো মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। তার অভিযোগপত্রটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights