জিম-আফ্রো টি-টেন : কেমন খেললেন মুশফিক-তাসকিন?

অনলাইন ডেস্ক
জিম-আফ্রো টি-টেনের ফাইনালে মুশফিকুর রহিমের জোবার্গ বাফেলোসকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডারবান কালান্দার্স। যদিও মুশফিক এদিন একাদশে ছিলেন না। ট্রফির লড়াইয়ে মুশফিকদের দলকে ৮ উইকেটে হারিয়েছে ডারবান।

তবে মুশফিক এই টুর্নামেন্টে দারুণ খেলেছেন। ম্যাচ জেতানো ইনিংসসহ ৮ ম্যাচে তার ব্যাট থেকে আসে ১২৬ রান। স্ট্রাইকরেট ১২৬।

এই টুর্নামেন্টে বুলাওয়ে ব্রেইভসের হয়ে খেলা আরেক বাংলাদেশি তাসকিন আহমেদও ছিলেন দুর্দান্ত। তিনি ১১ উইকেট শিকার করেন। যদিও তার দল কোয়ালিফাই করতে পারেনি।
ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১২৭ রান করে জোবার্গ। ১৭ বলে সর্বোচ্চ ৩৬ রান করেন টম ব্যান্টন। এ ছাড়া মোহাম্মদ হাফিজ ১৩ বলে ৩২, ইউসুফ পাঠান ১৪ বলে ২৫ ও রবি বোপারা ১০ বলে ২২ রান করেন।

জবাবে খেলতে নেমে মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ডারবান। হজরতুল্লাহ জাজাই মাত্র ২২ বলে ৪৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন। এ ছাড়া টিম সেইফার্ট ১৪ বলে ৩০, আন্দ্রে ফ্লেচার ১১ বলে ২৯ ও আসিফ আলী ৯ বলে করেন ২১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights