জিম আর সাঁতারে টাইগারদের দিন পার

অনলাইন ডেস্ক
সকাল ১১টায় যখন তাজমহল প্যালেস হোটেল থেকে বেরুচ্ছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, তখন তাজমহল প্যালেস হোটেলের রাস্তার ওপাড়ে দাড়ানো ভারতীয় ও ইংলিশ সমর্থকরা করতালি শুভকামনা জানাচ্ছিলেন ক্রিকেটারদের। আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলছে ইংল্যান্ড। দুই দলের সাথে তাজমহল প্যালেস হোটেলে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দলও।

সাকিবরা শুক্রবার দুপুরে পুনে থেকে বাসে মুম্বাই আসেন। টাইগার ক্রিকেটারদের গত দুদিন ছিল বিশ্রাম। তবে নামাজ পড়তে বেরিয়েছিলেন টাইগাররা। শুক্রবার পুরোটা সময় বিশ্রামে কাটিয়েছেন। আজ শনিবার জিম ও সাতার কেটেছেন ক্রিকেটাররা।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই প্রথম খেলবে বাংলাদেশ। ২৪ অক্টোবর ওয়াংখেড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জীবন বাজির ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে বাকি পাঁচটি ম্যাচই জিততে হবে সাকিব বাহিনীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights