জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে সিরাজগঞ্জে কম্বল বিতারণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতারণ করা হয়েছে।
রবিবার সকালে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের সভাপতি নূর কায়েম সুবজের উদ্যোগে দিয়ার ধানগড়া ঈদগাঁ মাঠে শীতবস্ত্র বিতারণ করা হয়।
এ সময় পাঁচ শতাধিক শীতার্থর মাঝে নূর কায়েম সুবজ নিজ হাতে কম্বল তুলে দেন।
কম্বল বিতরণকালে সিরাজগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল জোর্দ্দার, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুপো, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সামছুল আলম, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর শাহরিয়ার শিপু, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ডাবলু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আলিম এবং প্রচার সম্পাদক রবিউল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
